রায়পুরায় মসজিদে শিশু নিয়ে আসাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত যুবকের মৃত্যু
১০ এপ্রিল ২০২২, ০৮:৫৯ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০৫:০৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মসজিদে শিশু নিয়ে আসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালচাঁন মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এর আগে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই সংঘর্ষ হয়। নিহত লালচাঁন মিয়া একই গ্রামের ময়দর আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাহাদুরপুর গ্রামের একটি মসজিদে ইফতারের সময় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি তার শিশুকন্যাকে নিয়ে যায়। মেয়ে শিশু মসজিদে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম ও তার বাড়ির লোকজনের সাথে পাশের মহল্লার আলাউদ্দিন মিয়ার তর্ক হয়। তর্কের একপর্যায়ে তা দ্বিমুখী সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ও লাঠির আঘাতে গুরুতর আহত হয় লালচাঁন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ২ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার দুপুরে তার মৃত্যু হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, আহত লালচাঁন মারা গেছেন বলে স্থানীয়ভাবে শুনেছি। এই ঘটনার পরদিনই লালচাঁনের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছিল। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা