রায়পুরায় ঈদ উপহার পেলেন ৬০ জন বৃদ্ধ নারী-পুরুষ
১০ এপ্রিল ২০২২, ০৮:৪৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ৬০ জন বৃদ্ধ নারী-পুরুষকে ঈদ উপহার দেয়া হয়েছে। রোববার সকালে হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে প্রথম আলো ট্রাস্ট-সাদত স্মৃতি পল্লীর উদ্যোগে এসব উপহার দেয়া হয়।
এ সময় প্রত্যেক বয়স্ক নারীকে ২টি শাড়ি, ২টি করে ব্লাউজ ও পেটিকোটের কাপড় এবং প্রত্যেক বয়স্ক পুরুষকে ২টি লুঙ্গি ও ২টি পাঞ্জাবির কাপড় দেওয়া হয়। পাশাপাশি তাদের স্বামী-স্ত্রীদের জন্য উপহার এবং এসব কাপড়ের সেলাই খরচ বাবদ নির্দিষ্ট পরিমান নগদ অর্থও তাদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের হাতে উপহার তুলে দেন প্রকল্পের নিয়মিত চিকিৎসক ও নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার মাহমুদুল কবির আরিফ, হাসনাবাদ পূর্বপাড়া জেড এম জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহছেনা আখতার, প্রথম আলো ট্রাস্টের প্রজেক্ট অফিসার বেলায়েত হোসেন এবং সাদত স্মৃতি পল্লীর প্রজেক্ট ইনচার্জ তরিকুল ইসলাম।
উপহারপ্রাপ্ত এই ৬০ জন বয়স্ক নারী-পুরুষ সাদত স্মৃতি পল্লী থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে নিয়মিত ভাতা পান। ২০১৩ সাল থেকে গত ৮ বছর ধরে স্থানীয় অসহায় ও বয়স্ক ব্যক্তিদের নিয়মিত ভাতা দিয়ে আসছে প্রকল্পটি। এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রকল্পটি পরিচালনা করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা