কিশোরীকে ছুরিকাঘাতের পর বিষপান করলো কিশোর
০৪ এপ্রিল ২০২২, ০৩:৫২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় নেহা মনি (১৬) নামে স্কুলপড়ুয়া এক কিশোরীকে ছুরিকাঘাত করার পর বিষপান করেছে রবিন মিয়া (১৬) নামে এক কিশোর। সোমবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে।
নেহা মনি ও অভিযুক্ত কিশোর রবিন মিয়া দক্ষিণ মির্জানগর গ্রামের বাসিন্দা এবং দক্ষিণ মির্জানগর আসমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, রবিন ও নেহা মনি নামে দুই শিক্ষার্থীর পূর্ব পরিচয় এবং প্রেমের সম্পর্ক ছিলো। গত শুক্রবার নেহা মনির অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। সোমবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস শেষে উভয়েই বাড়ি ফিরছিলো। এসময় হঠাৎ রবিন নেহার সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে রবিন নেহার মুখে ছুরিকাঘাত করে নিজে বিষপান করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আবু বক্কর জানান, বিষপানের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ওই মেয়েকে নাকি ছুরিকাঘাত করার পর বিষপান করে রবিন। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো কি না এ বিষয়ে নিশ্চিত জানি না।
হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির এস আই ফরিদ উদ্দিন জানান, দুজনের মধ্যে প্রেম ছিলো বলে স্থানীয়ভাবে জেনেছি। দুজনেরই চিকিৎসা চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। চিকিৎসা শেষে আইনি ব্যাবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা