রায়পুরায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত
২৭ মার্চ ২০২২, ০১:৩৭ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আজহার মিয়া নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার গৌরিপুর দক্ষিন পাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিহত আজহার মিয়া (৪৫) পেশায় মালবাহী নৌকার মাঝি ও গৌরিপুর দক্ষিন পাড়া গ্রামের মৃত আয়দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গৌরীপুর গ্রামের মোল্লাবাড়ী ও পাঠান বাড়ীর মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে আগেও দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা রয়েছে। পূর্ব বিরোধের জেরে শনিবার রাতে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই পাঠান বাড়ির সমর্থক পেশায় নৌকার মাঝি আজহার মিয়ার মৃত্যু হয় এবং ৫ জন আহ হয়।
এসময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রতিপক্ষ মোল্লা বাড়ির লোকজনের দাবী, তারা এলাকা ছাড়া থাকার সুযোগে পাঠান বাড়ির লোকজন পরিকল্পিতভাবে নিজেরাই হত্যাকান্ড ঘটিয়ে পাল্টা অভিযোগ ও প্রতিপক্ষ লোকজনের বাড়িঘর ভাংচুর করেছে।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপরারেশন) আতাউর রহমান জানান, গ্রামবাসীর সংঘর্ষে ১ জন মারা গেছেন। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা