অবৈধ পথে মানবপাচারকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে: এস.পি, নরসিংদী
২৪ মার্চ ২০২২, ০৪:০৩ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পুলিশ সুপার (এস.পি) কাজী আশরাফুল আজীম বলেছেন, দালালদের খপ্পরে পড়ে নয়, বিদেশ যেতে হবে বৈধ পথে। অবৈধ পথে মানবপাচারকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। প্রয়োজনে নিজ নিজ থানা পুলিশের সহায়তা নিতে হবে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় এক সচেতনতা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, রায়পুরা উপজেলায় বহু প্রবাসী আছে। গ্রামের সাধারণ মানুষদের বোকা বানিয়ে অতিরিক্ত টাকার বিনিময়ে দালাল চক্র বিদেশে পাঠায়। অবৈধ পথে বিদেশ পাঠাতে গিয়ে অনেকের সলিল সমাধি হয় জঙ্গলে কিংবা সমুদ্রে। এই প্রথাটা বন্ধ হওয়া উচিত। যুগে যুগে দালালরা যেই ফাঁদ পেতে আছে সেটার বিরুদ্ধে সকলের সচেতন হতে হবে। পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসী হেল্প ডেস্ক খোলা হয়েছে। বিদেশ যেতে সহায়তা প্রয়োজন হলে পুলিশ সর্বোচ্চ সহায়তা করবে।
মানব পাচার রোধে এই নাগরিক সচেতনতা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, আমীরগঞ্জ ইউপি চেয়ারম্যান ফারুক মোল্লা প্রমুখ। এসময় সাগরে নিখোঁজ পরিবারের সাথে আলোচনা করেন পুলিশ সুপার ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি লিবিয়া থেকে ট্রলারে করে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে ২৮ বাংলাদেশী ভূমধ্যসাগরে নিখোঁজ হন। এর মধ্যে ১৫ জনই নরসিংদীর। ১৫ জনের বেশিরভাগই রায়পুরা উপজেলার। অন্যদিকে, অবৈধ পথে মানব পাচারের অভিযোগে মূল দালাল তারেক মোল্লা এবং মামুন মোল্লা সহ আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা