রায়পুরায় আড়িয়াল খাঁ নদে অজ্ঞাত বৃদ্ধের লাশ
২৪ মার্চ ২০২২, ০১:৫৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পিছনে নদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি আড়িয়াল খাঁ নদের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে নদ থেকে লাশটি উদ্ধার করে। এসময় তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। আনুমানিক ৬০ বছর বয়সী এই লাশের পরিচয় শনাক্ত করতে বেলা সাড়ে ১১টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চেষ্টা শুরু করেন।
রায়পুরা থানার উপপরিদর্শক মো: ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে বলা যাচ্ছে না কি কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা