মামলা প্রত্যাহারের দাবীতে রায়পুরায় ছাত্রদলের বিক্ষোভ
১৪ মার্চ ২০২২, ০৮:০৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নরসিংদী জেলার ৬ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে রায়পুরা উপজেলা ছাত্রদল। সোমবার বিকেলে উপজেলার হাসনাবাদ বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়।
রায়পুরা উপজেলা ছাত্রদল নেতা শাহ পরান সরকারের নেতৃত্বে মিছিলটি আমীরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে হাসনাবাদ বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পুণরায় রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন রাজু, নরসিংদী জেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম অপু, সদস্য সচিব মাইন উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদেক ও যুগ্ম আহবায়ক সাম্মীর রহমান টিপুসহ মোট ছয় জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
এসময় অলিপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাফসান শাওন, সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঞা, আমীরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আজিম মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১১ মার্চ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলু এর ৩৫তম মৃত্যুবার্ষিকীতে সরকার বিরোধী মিটিং করার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মনোহরদী থানায় পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করা হয় বলে জানায় বিক্ষোভ মিছিলে অংশ নেয়া ছাত্রদল নেতাকর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি