রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩, আহত অর্ধশত
১৮ মে ২০২১, ০১:৪৫ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় চলমান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত দুপক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন। আহতদের নরসিংদী সদর ও রায়পুরা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (১৭ মে) সন্ধ্যা থেকে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে এই সংঘর্ষ শুরু হয়।
নিহতরা হলেন- কাচারিকান্দি গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে ইয়াসিন মিয়া (১৩), একই গ্রামের আশাব উদ্দিনের ছেলে শহীদ মিয়া (৩০) ও নূরু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলী ইউপি সদস্য শাহ আলম ও সাবেক সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের বিরোধ চলছিল। এই জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকেরা টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ইয়াসিন নামে এক কিশোরের মৃত্যু হয়। এ সময় কয়েকজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এতে এলাকায় লুটপাট ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১৮ মে) সকালে আবারও দুই পক্ষের সংঘর্ষে শহীদ মিয়া (৩০) নামে আরো একজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন।
আহতদের নরসিংদী সদর ও রায়পুরা উপজেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গ্রেপ্তার এড়াতে আহতদের বেশিরভাগ গোপনে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দুইদিনে চলমান সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত অর্ধশত আহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা