পলাশে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
১৪ অক্টোবর ২০২০, ০৬:০৯ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০১:৩১ এএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলায় তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লার স্বামীর বাড়ি থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ।
নিহত তানিয়া আক্তার পাইকসা গ্রামের সৌদী প্রবাসী মোঃ আব্দুল্লাহর স্ত্রী। নিহতের পরিবারের অভিযোগ মঙ্গলবার রাতের কোনো এক সময় স্বামীর বাড়ির লোকজন তানিয়াকে যৌতুকের জন্য নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরে লোক জানাজানির ভয়ে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য লাশ ঘরের ভিতর ঝুলিয়ে রেখেছে।
পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ২ বছর আগে পাইকসা গ্রামের কফিল উদ্দিনের ছেলে প্রবাসী আব্দুল্লাহর সাথে পাশের চর পলাশ গ্রামের আসাদ মিয়ার মেয়ে তানিয়া আক্তার পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের তিন মাস পর স্বামী কর্মস্থলে চলে গেলে শশুর বাড়ির লোকজনের দ্বারা প্রায় সময় নির্যাতনের শিকার হয় গৃহবধূ তানিয়া আক্তার।
নিহতের মা হোসনেআরার অভিযোগ, বিয়ের পর থেকে শশুর বাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য প্রায় সময় তানিয়াকে শারীরিকভাবে নির্যাতন করতো। ঘটনার রাতে কোনো এক সময় তার শ্বশুর, শাশুড়ি ও দুই দেবর মিলে নির্যাতন করে তানিয়াকে হত্যা করেছে। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য লাশ ঝুলিয়ে রাখে।
এদিকে এ বিষয়ে তানিয়ার শশুর বাড়ির লোকজনের সাথে কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রির্পোটের পর হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা