ইউপি চেয়ারম্যানরা অনিয়মের সাথে জড়িত হলে ছাড় নয়: জেলা প্রশাসক, নরসিংদী
১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় জেলা ও উপজেলার অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। অবকাঠামো উন্নয়নে বেশিরভাগ অংশই দেয়া হচ্ছে ইউনিয়ন পরিষদে। যাতে করে বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী তাদের জীবনমান উন্নয়ন করতে পারেন। সেই সব বরাদ্দের একটি টাকা থেকেও যদি কোনো ইউপি চেয়ারম্যান অনিয়ম করে। তবে তাকে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পলাশ উপজেলার আধুনিক পাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলার সকল ইউনিয়নের সমম্বিত কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশে মহামারি করোনাভাইরাসের কারণে আমরা সবাই ক্রান্তিকাল পার করছি। এসময়ের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি প্রতিটি মানুষকে মানবিক হয়ে কাজ করতে হবে এবং একে অপরের পাশে দাঁড়াতে হবে। তাহলেই এই মহামারি করোনাভাইরাস মোকাবেলা করে দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলার সাবে মুক্তিযোদ্ধা কমান্ডার মন্টু প্রমুখ। পরে পলাশ থানা পরিদর্শন, উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও ডাঙ্গা ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধনসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা