সাংবাদিকদের মাধ্যমে অনেক অজানা তথ্য পাই: ইউএনও, পলাশ
০১ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন বলেছেন, একজন সাংবাদিক এর মাধ্যমে সমাজের অনেক ঘটনার তথ্য আমরা জানতে পাই। এজন্য সাংবাদিকদের সমাজের আয়না ও জাতির বিবেক হিসেবে বলা হয়। সাংবাদিকরা সমাজটাকে আয়নার মতো করে আমাদের সামনে তুলে ধরেন। সাংবাদিকরা দেশকে সামনে এগিয়ে নিতে দেশের অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সমাজের নির্যাতিত-অবহেলিত মানুষের কথা বলেন। সাংবাদিকদের লিখুনীর মাধ্যমেই আমরা অনেক অজানা তথ্য পাই এবং সেই তথ্যের সূত্র ধরে আমাদের কাজ করতে সহজ হয়। সাংবাদিকরা আমাদের সহযোদ্ধা।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ইউএনও রুমানা ইয়াসমিন এসব কথা বলেন।
এসময় পলাশ উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বাল্যবিবাহ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে ইউএনও রুমানা ইয়াসমিন আরও বলেন, সাংবাদিকরা প্রতিটি পাড়া-মহল্লায় বিভিন্ন সংবাদের কাজে যায়। তাই, সাংবাদিকদের কাছে অনুরোধ থাকবে কোনো অবহেলিত-নির্যাতিত ঘটনা সামনে আসলে উপজেলা প্রশাসনকে দ্রুত অবগত করবেন। উপজেলা প্রশাসন দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আপনাদের সহযোগিতায় পলাশ ফুলের মতো করে পলাশ উপজেলাকে একটি নিরাপদ ও সুন্দর উপজেলা হিসেবে গড়তে চাই।
এসময় পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে-আলম রনি, সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সহ সভাপতি মোবারক হোসেন, আল-আমিন মুন্সী ও লিমনসহ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা