পলাশে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড
১১ আগস্ট ২০২০, ১২:২৮ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১৬ বছর বয়সী এক কিশোরী। সোমবার (১০ আগস্ট) দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলা পাড়া গ্রামে এই বাল্যবিবাহ পণ্ড করা হয়। ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল।
জেলা প্রশাসন জানায়, ১৬ বছরের এক কিশোরী মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। সোমবার ওই কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি পরিবারে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। পরে ওই বিয়ে বন্ধ করে পরিবারটির কাছ থেকে একটি মুচলেকা আদায় করা হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল জানান, আমাদের কাছে দেওয়া মুচলেকায় মেয়েটির বাবা-মা অঙ্গীকার করেছেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে দেওয়া হবে না।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা