পলাশে শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
০৮ জুলাই ২০২০, ০৫:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নন এমপিওভুক্ত ১০৯ জন শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (০৮ জুলাই) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এসব চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে পাঁচ হাজার টাকা করে ও কর্মচারীদের মাঝে ২ হাজার ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের এসব চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
জানা যায়, করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এতে সবচেয়ে অসহায় জীবনযাপন করছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। তাই নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্থানীয় ১০৯ জন শিক্ষক-কর্মচারীকে এসব অনুদান দেওয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা