পলাশে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের ৫ মামলা
১৪ জুন ২০২০, ০৮:১৮ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ এর লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশে রোববার (১৪ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
অভিযানে বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা করেন। এসময় সামাজিক দূরত্ব না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক পাঁচটি মামলা করে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কেউ যদি সামাজিক দূরত্ব বজায় না রাখে ও মাস্ক ব্যবহার না করে অহেতুক বাইরে ঘুরাফেরা করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যা প্রতিদিনই অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী