পলাশে করোনা শনাক্ত হওয়ায় ৭ বাড়ি লকডাউন
১১ জুন ২০২০, ০৭:১৬ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলায় দিন দিন বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। উপজেলায় নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। বুধবার (১০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। নতুন ৭ জন নিয়ে পলাশ উপজেলায় মোট ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
নতুন করোনা শনাক্তদের মধ্যে ঘোড়াশাল পৌর এলাকার সোনালী ব্যাংক মোড়ে ২ জন, পৌর এলাকার বাগপাড়া গ্রামে ৩ জন, পলাশ নতুন বাজার এলাকায় ১ জন ও ঘোড়াশাল করতেতৈল গ্রামে ১ জন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৭ জনকে নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকার ব্যবস্থা করা হয়েছে। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন প্রশাসনিক ব্যবস্থায় করা হবে।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশনায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণপরিবহনে যাত্রী নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পৃথক দুটি মামলায় ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
উল্লেখ্য, পলাশ উপজেলার নতুন ৭ জনের নমুনা সংগ্রহ করা হয় ৪ জুন এবং ঢাকায় পাঠানো হয় ৫ জুন। তাদের রিপোর্ট আসে ১০ জুন রাতে। এ উপজেলায় এ পর্যন্ত ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জিনারদী ইউনিয়নে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ ১৭ জন, ঘোড়াশাল পৌর এলাকায় এক স্বাস্থ্যকর্মী ও এক সাংবাদিকসহ ৩৮ জন, ডাঙ্গা ইউনিয়নে ৩ জন,চরসিন্দুর ইউনিয়নে ১ জন,গজারিয়া ইউনিয়নে ১ জন ও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন। এদের মধ্যে জিনারদী ইউনিয়নে ইতিমধ্যে একজনের মৃত্যু এবং উপসর্গ নিয়ে অপর একজনের মৃত্যু হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী