পলাশে ছিনতাইকারী গ্রেফতার, ইজিবাইক উদ্ধার
১০ জুন ২০২০, ০৫:০৭ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ছিনতাইকৃত এক ইজিবাইকসহ আনিসুর রহমান (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মাওরাদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যমতে ছিনতাইকৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আনিসুর রহমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আতলাপুর গ্রামের রফিক মেকারের ছেলে। সে দীর্ঘদিন ধরে নরসিংদী জেলা সহ বিভিন্ন জেলায় এসব ইজিবাইক ও অটোরিকশা ছিনতাই করে আসছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, গত ৮ জুন পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন থেকে জিনারদী ইউনিয়নের রাবান গ্রামে আসার কথা বলে শরিফ মিয়া নামে এক ইজিবাইক চালককে নিয়ে আসে। পরে নির্জন জায়গা দেখে ওই চালকের গলায় ছুরি ধরে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় শরিফ মিয়া পলাশ থানায় একটি মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইফতেখার আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মাওরাদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে এবং ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করে নিয়ে আসে। গ্রেফতারকৃত আনিসুর রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা