পলাশে এসিল্যান্ড ফারহানা আলীর বিদায় সংবর্ধনা
০৩ জুন ২০২০, ০৫:৩৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলীকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসিল্যান্ড ফারহানা আলীর কর্মজীবনের বিভিন্ন দিক গুলো তুলে ধরে স্মৃতিচারণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
অন্যান্যদের মধ্যে ফারহানা আলীর কর্মজীবন তুলে ধরে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ, ফারহানা আলী গত ২১/১০/২০১৮ সালে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করে যোগদান করেন। এরপর বর্তমান ইউএনও রুমানা ইয়াসমিনের ছুটিজনিত কারণে গত ডিসেম্বর মাসে অতিরিক্ত ইউএনওর দায়িত্বভার গ্রহণ করে প্রায় ছয় মাস দায়িত্বরত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) থাকা অবস্থায়ই ফারহানা আলীর পদোন্নতি হয়ে পরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলির আদেশ হয়। আগামী রোববার তিনি সহকারী সিনিয়র সচিব হিসেবে পরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করার কথা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা