করোনাকালে পলাশ উপজেলাবাসীর পাশে “উদ্দীপ্ত তারুণ্য” পরিবার
১৪ মে ২০২০, ১০:৩৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস (কোভিড-১৯)। দেশে দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে, নিয়েছে মহামারীর রূপ। প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে দেশে চলছে টিকে থাকার যুদ্ধ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ অসুস্থই হচ্ছে তা নয়। জীবন যাত্রা থেমে গেছে। কাজ না থাকায় পদে পদে বাড়ছে বিপদ। ভাইরাসের কারণে নরসিংদীর পলাশ উপজেলার মানুষও বেশ ক্ষতিগ্রস্ত। দরিদ্র থেকে মধ্যবিত্ত ভালো নেই কেউই।
এমন পরিস্থিতিতে অসহায়, দিনমজুরদের পাশে এসে দাঁড়িয়েছে “উদ্দীপ্ত তারুণ্য” পরিবার। জাতীয় এই দুর্যোগে সময় উপযোগি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে এসেছে এই সংগঠনের সদস্যরা।
করোনা দূর্যোগের শুরু থেকেই এই পরিবারের নিজস্ব অর্থায়নে সচেতনতামূলক লিফলেট বিতরণ, উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে জীবানুনাশক স্প্রে, বিভিন্ন ধরনের মাস্ক বিতরণ, মাহে রমজান উপলক্ষ্যে ২৫০ টি অসহায় পরিবারের মাঝে রমজান ফুড প্যাক বিতরণসহ আরো ১৫০ টি দুস্থ্য পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ এর পরিচালিত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে ভলিন্টিয়ার হিসেবে কাজ করছে এই সংগঠনের সদস্যরা।
উদ্দীপ্ত তারুণ্য পরিবারের সদস্যরা জানান, “একটি হাঁসি মানে একটি সুন্দর পৃথিবী" এই স্লোগান নিয়ে আমাদের পরিবারের যাত্রা শুরু। করোনাকালে মাহে রমজান শুরু হওয়ার বিষয়টি আমরা মাথায় রেখে উপজেলার ১৫টি গ্রামের ২৫০টি অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌছে দিয়েছি রমজান ফুট প্যাক। এছাড়া দুইবারে আরো ১৫০ টি পরিবারের কাছে পৌছে দেয়া হয়েছে ত্রাণ সামগ্রী।
এই পরিবারের সদস্য ফারদিন হাসান দিপ্ত জানান, তরুণদের নিয়ে গঠন করা হয়েছে “উদ্দীপ্ত তারুণ্য” পরিবার। তরুণদের নিয়ে পলাশ উপজেলাকে একটি হাঁসিভরা সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে চাই আমরা। মাদক সন্ত্রাসের থাবা থেকে মুক্ত রাখতে চাই প্রিয় জন্মভূমিকে। এছাড়া রক্তদানসহ উপজেলার গরীব মেধাবী স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে থেকে ভূমিকা রাখতে চাই আমরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা