পলাশে সার কারখানায় তার চুরি করার সময় গ্রেফতার ৩
১৪ মে ২০২০, ০৬:৩৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ইউরিয়া সার কারখানায় তামার তার চুরি করার সময় তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ৭ কেজি তামার তার উদ্ধার করা হয়। বুধবার (১৩ মে) রাতে পলাশ উপজেলায় অবস্থিত পলাশ ইউরিয়া সার কারখানার কোয়াটার ভবনে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার জিনারদী ইউনিয়নের আতসীপাড়া গ্রামের ওসমান মিয়ার ছেলে রাসেল মিয়া (২০), ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলা পাড়া গ্রামের কবির মিয়ার ছেলে আশিক মিয়া (১৮) ও একই গ্রামের শুক্কুর আলীর ছেলে হামিদ মিয়া (১৮)।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা বুধবার রাতে পলাশ ইউরিয়া সার কারখানার কোয়াটার ভবনে তামার তার চুরি করতে গেলে ওই কোয়াটারে বসবাসরতরা টের পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ৭ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক-চুরিসহ একাধিক মামলা রয়েছে। তামার তার চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা