পলাশে এক পরিবারের ৮ জন করোনা আক্রান্ত, একজনের মৃত্যু
০৯ মে ২০২০, ১২:২৫ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকায় একই পরিবারের নতুন ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ওই পরিবারের এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে মৃতদেহের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও ওই সময় মৃতের এক ভাইয়ের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারহানা আলী জানান, মাঝেরচর এলাকার নূর মোহাম্মদ (৫০) নামে এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে গত ৩০ এপ্রিল রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। একইদিন মৃত নুর মোহাম্মদের এক ভাইয়ের নমুনা পরীক্ষায়ও পজিটিভ রিপোর্ট আসে।
তিনি জানান, পরে গত ৬ মে ওই পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে পরদিন বৃহস্পতিবার রাতে ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে পলাশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ১৭ রোগী শনাক্ত হলো। তিনি আরো জানান, করোনা শনাক্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা ভাল থাকায় নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তাদের বাড়ি লকডাউন থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবে না, কেউ প্রবেশও করবে না। পরবর্তীতে তারা যখন মনে করবে নমুনা সংগ্রহ করতে হবে তখন ডাক্তার নমুনা সংগ্রহ করবেন।
পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, করোনাভাইরাসে একই পরিবারের নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী। আইসোলেশন ও লকডাউন করা বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করবে পুলিশ।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ১৮ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন ও গত ২৩ এপ্রিল কুয়েত মৈত্রী হাসপাতাল চিকিৎসাধীন অবস্থার ১ জনের মৃত্যু হয়। এছাড়া গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন অফিস।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী