পলাশে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের ঘটনায় ডিলারশিপ বাতিল
০৮ মে ২০২০, ১২:২১ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ওএমএস এর ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের ঘটনায় ডিলারশিপ বাতিল করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ১/২ ও ৩ নং ওয়ার্ডের ওএমএস এর ডিলার মোঃ আওলাদ হোসেন শেখরের ডিলারশিপ বাতিল করা হয়। সেই সাথে ভুক্তভোগিদের মাঝে ১০ টাকা কেজির ওএসএম এর ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওএসএম এর চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে। পরে তদন্তপূর্বক এ ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার দুপুরে ওই ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়। সেই সাথে যারা ওএসএম এর কার্ড পেয়েও চাল পায়নি তাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যেরপাড়া গ্রামের বেশ কয়েকজন ভুক্তভোগির বক্তব্য সহ “পলাশে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ” শিরোনামে নরসিংদী টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা