পলাশে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন অভিযানে যুবলীগ
০৬ মে ২০২০, ০৭:০৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে করোনাভাইরাস মোকাবেলা করার পাশাপাশি এডিস মশার লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্ন করার লক্ষ্যে অভিযানে নেমেছে পলাশ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (০৬ মে) দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর বাজার থেকে এডিস মশার লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্ন করার লক্ষ্যে অভিযান শুরু করা হয়। এসময় মশা নিধনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার।
এসময় তুষার বলেন, দেশে করোনা সংকট মুহুর্তের প্রথম থেকেই করোনাভাইরাস মোকাবেলায় পলাশ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন জনসমাগমস্থল ও বিভিন্ন পরিবহনে জীবাণু নাশক স্প্রে করে আসছে। সেই সাথে দেশে যেনো এই করোনা পরিস্থিতিতে নতুন করে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব না হয় সেই চিন্তা মাথায় রেখে এডিস মশার উৎস ধ্বংস করতে ও ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন মাঠ-ময়দান-রাস্তা পরিষ্কার করতে মাঠে নেমেছে যুবলীগের নেতাকর্মীরা।
যুবলীগ নেতা তুষার স্থানীয় পর্যায়ের সবাইকে গিয়ে আসার আহ্বান জানিয়ে আরও বলেন, করোনাভাইরাস মোকাবেলা করার পাশাপাশি এডিস মশা (ডেঙ্গু) ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা এই মশার প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবো। তাই আমাদের সবার উচিত, নিজ নিজ উদ্যোগে বাসা-বাড়ি, বাসার আঙিনা ও এলাকার বিভিন্ন মাঠ-ময়দান-রাস্তা পরিষ্কার রাখা। যাতে করে আমরা একটা নিরাপদ এলাকায় থাকতে পারি। এসময় যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা