পলাশে প্রান্তিক কৃষকদের ধান কেটে দিলো ছাত্রলীগ
২৪ এপ্রিল ২০২০, ০৫:২২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে করোনার জন্য শ্রমিক সংকট হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার প্রান্তিক কৃষকদের ধান কেটে দিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া এলাকার কৃষক তারিকুল ইসলামের দেড় বিঘা জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষি মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটার ৪ শতাধিক মেশিন ও শ্রমিক পাঠানো হয়েছে হাওড় অঞ্চলে। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কৃষকের ধান কাটার কাজে সহযোগিতা করতে বলেছেন। এরই ধারাবাহিতকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের নির্দেশে ও পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের সার্বিক সহযোগিতায় উপজেলার প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সকালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টুকু ও ঘোড়াশাল শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে ছাত্রলীগের ৪০ নেতাকর্মী ধান কাটতে ও মাড়াই কাজে অংশ নেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা