ঘোড়াশালে ১৫ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলো যুবলীগ নেতা
০৯ এপ্রিল ২০২০, ০৮:৫১ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে করোনা সংকটে বেকার হয়ে পড়া ১৫ হাজার দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার বৃহস্পতিবার (০৯ এপ্রিল) পর্যন্ত এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলা যুবলীগের সহ সভাপতি মাকসুদুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সামনের দিনগুলোতে এমনভাবে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তুষার।
তিনি জানান, করোনা সংকটে বেকার অবস্থায় ঘোড়াশাল পৌর এলাকার অসহায় মানুষগুলো যাতে অনাহারে না থাকেন সে জন্য চেষ্টা চালানো হচ্ছে। ব্যক্তিগত অর্থায়নে ইতোমধ্যে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রায় ১৫ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবতার টানে অনেকটা স্বাস্থ্যঝুঁকি নিয়ে দিনরাত এক করে অসহায় মানুষদের ঘরে ঘরে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও দলমত নির্বিশেষে আমি কর্মহীন মানুষগুলোর পাশে থাকবো।
স্থানীয়রা জানান, করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই মানুষকে সচেতন করার পাশাপাশি দরিদ্র মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড ওয়াশ বিতরণ করেছেন যুবলীগ নেতা তুষার। এছাড়া পৌর এলাকার বিভিন্ন সড়ক ও পরিবহণগুলো জীবাণুমুক্ত কার্যক্রমও করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা