পলাশে বাড়ি বাড়ি পৌঁছানো হচ্ছে এমপির খাদ্যসামগ্রী
০৭ এপ্রিল ২০২০, ০৭:৪৫ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর পক্ষ থেকে কর্মহীন দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে খাদ্যসামগ্রী। মানুষকে ঘরে রাখার লক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার হতদরিদ্রদের তালিকা প্রনয়নের মাধ্যমে প্রতি সপ্তাহে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগে গ্রহণ করেন সংসদ সদস্য দিলীপ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) এ কর্মসূচী শুরু করেন তিনি। খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল আর আলু বিতরণ করা হচ্ছে।
সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ জানান, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আমাদের মানবিক দায়িত্ববোধ থেকে ঘরে থাকা হত দরিদ্র জনগণের ভরণ পোষনের জন্য প্রতিটি ইউনিয়ন থেকে তালিকা প্রনয়নের মাধ্যমে সপ্তাহে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল ও দুই কেজি আলু করে ৩ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে। যতদিন দেশে করোনা থাকবে বা হতদরিদ্র জনগণ কর্মমূখী না হবে, ততদিন এই কর্মসূচী চলবে। এই কর্মসূচীতে নিজে গিয়ে রিকসা বা ভ্যানে করে খাদ্যসামগ্রী প্রত্যেক পরিবারে পৌঁছে দেব।
এই কর্মসূচীতে সার্বিকভাবে সহযোগিতা করছেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা