পলাশে অচেতন অবস্থায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধী কিশোর উদ্ধার
২৮ মার্চ ২০২০, ০৫:৪৮ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় অচেতন অবস্থায় অজ্ঞাতনামা বাকপ্রতিবন্ধী এক কিশোরকে উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের শহীদ স্মৃতি কলেজের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী জানান, শুক্রবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের শহীদ স্মৃতি কলেজের সামনে অচেতন অবস্থায় ওই কিশোরকে দেখতে পেয়ে স্থানীয়রা ফোনে বিষয়টি অবগত করেন। পরে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ওই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর থানা পুলিশের মাধ্যমে বাকপ্রতিবন্ধী ওই কিশোরের পরিচয় জানার চেষ্টা করি। কিন্তু তার কোনো পরিচয় না পাওয়ার কারণে তাকে শনিবার দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে ময়মনসিংহ ত্রিশালের সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। যদি ওই কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়, তাহলে পলাশ থানার অফিসার ইনচার্জের মুঠোফোনে-০১৭১৩৩৭৩৪১৭-যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা