পলাশে স্বেচ্ছাসেবী সংগঠনদের জীবাণুমুক্তকরণ অভিযান অব্যাহত
২৫ মার্চ ২০২০, ০৫:১৯ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
পলাশ প্রতিনিধি:
“করোনার ভয় সচেতনতাতেই দূর হয়, গুজব বা আতঙ্ক নয়-সচেতনতাতেই সমাধান হয়” এই স্লোগানকে সামনে নিয়ে দ্বিতীয় দিনের মতো নরসিংদীর পলাশ উপজেলায় সামাজিক সংগঠনের জীবাণুমুক্তকরণ অভিযান করা হচ্ছে। এ সংগঠনের কর্মীদের মাধ্যমে দ্বিতীয় দিনের মতো সকাল থেকে উপজেলার বিভিন্ন যানবাহন, হাটবাজার ও জনসমাগম স্থলগুলোতে জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া জনসাধারণের মাঝে মাস্ক, লিকুইড সাবান বিতরণের পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ মার্চ) সকাল থেকে নতুন একটি কর্মসূচি গ্রহণ করে সংগঠনগুলো। উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার সড়কগুলো জীবাণুমুক্ত করতে তিনটি পানির ট্যাংক ভ্যান গাড়িতে বসিয়ে জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। সকালে উপজেলার পলাশ বাসস্ট্যান্ড থেকে সড়কগুলোর জীবাণুমুক্তকরণ অভিযানের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক আল-মুজাহিদ হোসেন তুষার ও মাকসুদুর রহমান।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক আল- মুজাহিদ হোসেন তুষার জানান, উপজেলার রাস্তাগুলোকে জীবাণুমুক্ত করতে ৫০০ লিটারের তিনটি ট্যাংক দিয়ে ভ্যানে করে জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। শুধু তাই নয়,
উপজেলার ১০ টি সামাজিক সংগঠন নিয়ে এই স্বেচ্ছাসেবী টিম দিয়ে প্রতিদিন বিভিন্ন হাটবাজার, যানবাহন ও জনসমাগম স্থলগুলো স্বেচ্ছাসেবী কর্মী দিয়ে জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। যা প্রতিদিন অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা