পলাশে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জীবাণুমুক্তকরণ অভিযান
২৪ মার্চ ২০২০, ০৫:২৫ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
পলাশ প্রতিনিধি:
“করোনার ভয় সচেতনতাতেই দূর হয়, গুজব বা আতঙ্ক নয়-সচেতনতাতেই সমাধান হয়” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলায় সামাজিক সংগঠনের উদ্যোগে জীবাণুমুক্তকরণ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার পলাশ বাসস্ট্যান্ড থেকে জীবাণুমুক্তকরণ অভিযানের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক আল-মুজাহিদ হোসেন তুষার।
এ সংগঠনের কর্মীদের মাধ্যমে সকাল থেকে উপজেলার বিভিন্ন যানবাহন, হাটবাজার ও জনসমাগমস্থলগুলোতে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়। এছাড়া জনসাধারণের মাঝে মাস্ক, লিকুইড সাবান বিতরণের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক আল- মুজাহিদ হোসেন তুষার জানান, উপজেলার ১০ টি সামাজিক সংগঠন নিয়ে এই স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়। প্রতিদিন বিভিন্ন হাটবাজার, যানবাহন ও জনসমাগমস্থলগুলো স্বেচ্চাসেবী কর্মী দিয়ে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে। এছাড়া করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার জন্য মানুষকে সচেতন করতে এই টিম কাজ করবে। যা প্রতিদিন অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন পলাশ ক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাব, পলাশ থানা ব্লাড ডোনার, দূরন্ত পলাশ, স্মাইল, পলাশের পাপড়ি, উদ্দীপ্ত তারুণ্য, বিডি ক্লিন ও ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পলাশ ক্লাবের সদস্যরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা