পলাশে আশংকাজনক হারে বাড়ছে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা
০৪ মার্চ ২০২০, ০৬:৪৪ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
মো: আল আমিন মিয়া, পলাশ:
নরসিংদীর পলাশে বেড়েই চলছে ব্যাটারিচালিত ইজিবাইক ও মিশুক ছিনতাইয়ের ঘটনা। গত একমাসে শুধুমাত্র উপজেলার ঘোড়াশাল পৌর এলাকা থেকেই কমপক্ষে ২০টি ইজিবাইক ও মিশুক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আশংকাজনক হারে এসব ছিনতাইয়ের ফলে দরিদ্র চালক ও মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। তবে থানা পুলিশ বলছে এখন পর্যন্ত ১টি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন ঘুরে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ঘোড়াশাল পৌর এলাকার শহীদ ময়েজ উদ্দিন সেতুর ওপর থেকে পলাশ নতুন বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার একটি মিশুক ছিনতাই হয়। এঘটনায় পলাশ থানায় একটি লিখিত অভিযোগ করেন জিয়া।
এছাড়া ঘোড়াশাল পৌর এলাকার বালুচর পাড়া গ্রামের আব্দুল মোমেন মিয়ার ব্যাটারিচালিত দুটি ইজিবাইক, পৌর এলাকার ভাগ্যেরপাড়া মহল্লার ইকবাল মিয়ার একটি ইজিবাইক ও গড়পাড়া মহল্লার ওবায়দুল হোসেনের একটি মিশুক, বাংলাদেশ জুট মিলের সামনে থেকে শফিকুল ইসলামের একটি ইজিবাইকসহ পৌর এলাকায় কমপক্ষে ২০টি ইজিবাইক ও মিশুক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারী চক্র প্রায় নিয়মিতভাবে এসব ইজিবাইক ও মিশুক ছিনতাই করে থাকলেও আইনী জটিলতা এড়াতে এসব ঘটনায় থানায় অভিযোগ করছেন না কেউ। প্রতিনিয়ত ছিনতাইকারী চক্রের উৎপাতে আতংকে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই ইজিবাইক ও মিশুক নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে চালকদের। ভয়ে নির্জন এলাকায় ভাড়ায় যেতে চান না চালকরা। এসব ছিনতাইয়ের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় দরিদ্র চালক ও মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন।
পলাশ নতুন বাজার এলাকার অটোরিকশা গ্যারেজ মালিক জাহিদ হাসান, আফসার মিয়া ও ওবায়দুল মিয়াসহ একাধিক ক্ষুদ্র গ্যারেজ মালিকরা জানান, ইজিবাইক ও মিশুকের ব্যবসার সাথে জড়িতরা ও চালকরা সবাই নিম্নআয়ের মানুষ। একটি ইজিবাইক নতুন কিনতে প্রায় এক লাখ ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা লাগে। কোনো কোনো গ্যারেজ মালিকরা এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ৩/৪টি ইজিবাইক কিনে থাকেন। ঋণ পরিশোধ করতে এক বছর সময় লাগে। এসব নিম্ন আয়ের মানুষের পেটে লাথি দিয়ে তাদের সর্বস্ব ছিনিয়ে নিয়ে যাচ্ছে ছিনতাইকারী চক্র। গত কয়েক মাসের তুলনায় ফেব্রুয়ারি মাস থেকে চলতি মাস পর্যন্ত ছিনতাইকারী চক্রটি বেপরোয়া হয়ে প্রকাশ্যে এসব ছিনতাইয়ের ঘটনা ঘটালেও তাদেরকে আইনের আওতায় আনতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, আমরা এ পর্যন্ত একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তবে অটোরিকশা ছিনতাইকারী এই চক্রটিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী