পলাশে বৃদ্ধা মহিলাকে পিটানোর দায়ে আ’লীগ নেতা গ্রেফতার
১৮ জানুয়ারি ২০২০, ০৪:৩৮ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতিকা দেওয়ান (৫৫) নামে এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে আহত করার মামলায় জসিম উদ্দিন নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম উদ্দিন চরসিন্দুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
এর আগে গত ২৫ ডিসেম্বর ওই বৃদ্ধা মহিলাকে পিটানোর ঘটনায় তার ছেলে আবদুল্লাহ বাদী হয়ে নরসিংদী জেলা দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করে। পরে আদালত অভিযুক্ত জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী বৃদ্ধার ছেলে আবদুল্লাহ জানান, স্থানীয় আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন দলের প্রভাব খাটিয়ে গ্রামের নিরীহ মানুষদের জমিজমা দখল সহ বিভিন্ন ভাবে জুলুম-নির্যাতন করে আসছিল। তার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কিছুদিন আগে আমাদের ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে জসিমউদ্দিন ও তার ছেলে দলবল নিয়ে আমার বৃদ্ধা মায়ের ওপর হামলা করে তাকে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে আদালতে মামলা করলে আদালত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী