পলাশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই মেলা: খুশি গ্রামীণ পাঠকরা
১৬ জানুয়ারি ২০২০, ০৭:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
শরীফ ইকবাল রাসেল:
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় নরসিংদীর পলাশে তিনদিন ব্যাপী বই মেলার আয়োজন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। বুধবার থেকে শুক্রবার (১৫ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী) তিনদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আলী, ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশাদ উল্লাহ মনা সহ অন্যান্য কর্মকর্তা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
উক্ত মেলায় হাতের নাগালে মনের মতো বই, হাতে নিয়েই বিনা খরচে পড়তে পারছি, আর পছন্দ অনুযায়ী বই কিনতেও পারছি। এই সুযোগ এই প্রথম পেলাম। আমরা মাধ্যমিক স্কুলে পড়ি, বছরে স্কুলের পাঠদান করতে গিয়েই সকাল সন্ধ্যা কেটে যায়। খুব একটা সময় সুযোগ মেলে না ঢাকায় যাওয়ার। তাই এই সুযোগটি যেনো হাতছাড়া করতে পারছি না।
মেলায় এসে এমনই জানালো নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বাণিজ্য শাখার শিক্ষার্থী রিক্ত হাসান। তার পছন্দ উপন্যাস পড়া। তাই হুমায়ুন আহমেদের লেখা উপন্যাসটি হাতে নিয়ে দেখছে ও পড়ছে সে। শেষ পর্যন্ত বইটি কিনে নেয় রিক্ত হাসান।

তার সাথে একই স্কুলের অপর শিক্ষার্থী তানভীরও এসেছে মেলায়। সে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার পছন্দের তালিকায় জাফর ইকবালের বিজ্ঞানের বই। পাশাপাশি কাজী নজরুল ইসলামের গল্প এবং হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস। স্কুল ছুটি হওয়ায় বাসায় যাওয়ার আগ পর্যন্ত মেলা ঘুরে ফিরে বই দেখছে সে। দেখে শুনে দুটি বইও ক্রয় করেছে। বই দুটির মধ্যে একটি জাফর ইকবালের বিজ্ঞান নিয়ে খেলা ও অপরটি হুমায়ুন আহমেদের উপন্যাস অপেক্ষা।
পলাশ উপজেলা সদরে অপস্থিত পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী সামিয়া। সামিয়া সকালে স্কুলে আসে তার মায়ের সাথে। ছুটি হলে আবার মায়ের সাথেই বাসায় ফিরে সে। আজ স্কুল ছুটি শেষে মাকে নিয়ে বই মেলায় আসা তার। বেশ কিছু বই দেখে তার পছন্দ অনুযায়ী কবি বন্দে আলী মিয়ার লেখা ছোটদের শ্রেষ্ঠ গল্প বইটি কিনে দেন তার মা। সামিয়ার পছন্দও গল্প পড়া। তাই সে গল্পের বইটিই পছন্দ করে নেয়।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বই মেলার দায়িত্বরত কর্মকর্তা মো: আব্দুল মালেক জানান, বই পাঠের মাধ্যমে দেশে পাঠক সৃষ্টি করাই এই মেলার মূল লক্ষ্য। পলাশের এই মেলায় অন্যান্য এলাকার তুলনায় বিক্রি সন্তোষজনক। মেলায় শিশুতোষ, রম্যগল্প, বিজ্ঞানের বইয়ের বেশী চাহিদা রয়েছে। তাই পাঠকরা এই বইগুলোই বেশী সংগ্রহ করছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা