পলাশে উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ
০১ জানুয়ারি ২০২০, ০৪:৩২ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে উপজেলার ২০০ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে পলাশ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলীর সভাপতিত্বে পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র মোঃ শরীফুল হক, পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম ফজলুল হক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যগণসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া বই বিতরণের আগে সকল স্কুলের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
এদিকে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য সৈয়দ জাবেদ হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা