পলাশে ব্যবসায়ীকে পিটিয়ে সাড়ে চার লাখ টাকা ছিনতাই
৩০ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৬ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
পলাশ প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলায় দুলাল ভুইয়া নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে সাড়ে চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার বিকালে উপজেলার গড়পাড়া গ্রামে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় দুলাল ভুইয়াকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পুলিশ রিনা বেগম নামে এক আসামীকে আটক করেছে।
এর আগে রবিবার রাতে পলাশ থানায় ব্যবসায়ী দুলাল ভুইয়ার ওপর হামলার ঘটনায় তার বড় ভাই ফারুখ ভুইয়া চারজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, গড়পাড়া গ্রামের আমাদুল্লার ছেলে মিসকাত (১৮), তার মা সুমি বেগম (৩০), নিলু মিয়ার ছেলে সুমন (৩৫) ও বাবু মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০)।
আহত ব্যবসায়ীর ভাই ফারুখ ভুইয়া জানান, রবিবার বিকালে দুলাল দোকন থেকে বাড়ি ফেরার পথে গড়পাড়ায় পৌছালে অভিযুক্তরা তার পথরোধ করে তাকে এলাপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তার মুখে ইটের আঘাত করে অচেতন করে সাথে থাকা দোকানের সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা