পলাশে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন
১০ ডিসেম্বর ২০১৯, ০৯:২৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ৩০ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: মেছবাহ উদ্দিন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক ও উপজেলা নির্বাচন অফিসার জোবাইদা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনসহ উপজেলার ৩০ জনকে স্মার্ট কার্ড প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়। আগামী ১২ ডিস্মেবর থেকে পর্যায়ক্রমে উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা