পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বখাটে গ্রেফতার
২০ নভেম্বর ২০১৯, ০৪:৫৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০২:৩৬ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আকরাম হোসেন (২৪) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকরাম হোসেন ইছাখালি গ্রামের মুক্তার হোসেনের ছেলে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ওই স্কুল ছাত্রীকে বাড়িতে একা রেখে বাবা-মা কৃষি কাজে যান। এসময় অন্য কেউ বাড়িতে ছিল না। সেই সুযোগে প্রতিবেশি মুক্তার হোসেনের ছেলে বখাটে আকরাম হোসেন ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই ছাত্রী চিৎকার শুরু করলে বখাটে আকরাম হোসেন পালিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে পুলিশ বখাটে আকরাম হোসেনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার সকালে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে বখাটে আকরাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা