পলাশে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় ২ ব্যবসায়ী গ্রেফতার
১৯ নভেম্বর ২০১৯, ১০:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
পলাশ প্রতিনিধি:
দেশে লবণ সংকট পড়েছে এমন গুজব ছড়িয়ে নরসিংদীর পলাশে লবণের গায়ের মূল্য থেকে অতিরিক্ত মূল্য আদায় করার কারণে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যতে যেনো অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত টাকা আদায় না করতে পারে সে জন্য মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাজার নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন হাট-বাজারে পলাশ থানার ওসি নেতৃত্বে অভিযান চালানো হয়।
এসময় গুজব ছড়িয়ে অতিরিক্ত টাকায় লবণ বিক্রি করার কারণে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া বাজারের মুদি দোকানি জসিম উদ্দিন (৫০) ও চরসিন্দুর বাজারের মুদি দোকানি তোফাজ্জল হোসেন (২৮)।
এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন।
তিনি জানান, মঙ্গলবার হঠাৎ করেই দেশে লবণ সংকট হয়েছে এমন গুজব ছড়িয়ে কিছু অসাধু ব্যবসায়ী লবণের গায়ের মূল্যের চেয়ে দ্বিগুণ টাকা আদায় করা শুরু করে। এ অবস্থায় নরসিংদীর এসপি প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার-পিপিএম) স্যারের নির্দেশে পলাশ থানা পুলিশের পক্ষ থেকে একযোগে থানাধীন এলাকার বাজার গুলো নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এসময় লবণের ন্যায্য মূল্য থেকে অতিরিক্ত টাকায় লবণ বিক্রি করায় জসিম উদ্দিন ও তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে বলেও ওসি জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা