পলাশে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত
১৭ নভেম্বর ২০১৯, ০৭:৪৭ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগদি গ্রামে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে ক্যাবল চুরি করতে গিয়ে রুবেল (৩২) নামে এক যুবক ও উপজেলার চরসিন্দুরের সুলতানপুর গ্রামে পানির বৈদ্যুতিক মটরের তাঁর ছিড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রবিন (২৮) নামে অপর এক যুবক নিহত হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক জহিরুল আলম জানান, রোববার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার বাগদী নামক স্থানে পল্লী বিদ্যুৎ -১ এর উপ-কেন্দ্রে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল নামে এক যুবক নিহত হয়। নিহত রুবেল ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পলাশ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
এছাড়া একই দিনে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি নার্সারিতে মটর দিয়ে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তাঁর ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন নামে অপর এক যুবক নিহত হয়। রবিন ওই এলাকার আলম মিয়ার ছেলে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী