ভূমিদস্যু ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের দলে স্থান নেই: এমপি দিলীপ
১৬ নভেম্বর ২০১৯, ১২:৪৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, যারা দলে অনুপ্রবেশকারী, ভূমিদস্যু ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত তাদের দলে স্থান নেই। কেননা এইদল বঙ্গবন্ধুর আদর্শে গড়া দল। নরসিংদীর পলাশে জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে পলাশ মাল্টিপারপাস অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মাসুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মোল্লা টিটুর পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবীর মৃধা, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল-মুজাহিদ হোসেন সহ আরো অনেকে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজীকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মোল্লা টিটুকে সাধারণ সম্পাদক করে জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির ঘোষণা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেনু, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম শফি, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুদজ্জামান ভূইয়া, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবেরুল হাইসহ বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় নেতাকর্মীগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা