পলাশে ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত
১৫ নভেম্বর ২০১৯, ০৭:০৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরির আঘাতে জমির উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরআলী নগর গ্রামে এহত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আরিফ মিয়া (২৮) পলাতক রয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে আরিফ মিয়ার তিনটি বিয়ে করার বিষয় নিয়ে শুক্রবার দুপুরে পাশর্^বর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের ও পলাশের চরসিন্দুর ইউনিয়নের ইউপি সদস্যের যৌথ উদ্যোগে সালিস বৈঠক বসানো হয়। বৈঠকে আরিফ মিয়া তার প্রথম স্ত্রীকে পরিত্যাগ করার কথা বললে দরবারে উপস্থিত আরিফ মিয়ার বাবা জমির উদ্দিন এতে আপত্তি জানান। এর জের ধরেই বৈঠক শেষে বাড়ি ফেরার পথে ক্ষিপ্ত ছেলে আরিফ মিয়া ছুরি দিয়ে তার বাবা জমির উদ্দিনকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আরিফ মিয়াকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা