পলাশে ঘুষ না দিলে মিলছে না মাতৃত্বকালীন ভাতা
০১ অক্টোবর ২০১৯, ০৬:১৯ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ঘুষ ছাড়া সরকার নির্ধারিত মাতৃত্বকালীন ভাতা না পাওয়ার অভিযোগ উঠেছে। ওই অফিসের হিসাব সহকারী (কাম-কম্পিউটার অপারেটর) আব্দুল বাছেদ শেখ মাতৃত্বকালীন ভাতা বাবদ প্রতি নারীর কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ঘুষ দিতে রাজি না হলে ভাতা বন্ধ রাখা হয় মাসের পর মাস।
এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী নারী অভিযুক্ত বাছেদ শেখের বিরুদ্ধে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত শারমিন আক্তার, তাসলিমা বেগম, শামসুন্নাহারসহ একাধিক নারী জানান, তারা ওই অফিস থেকে মাতৃত্বকালীন ভাতা পেয়ে যাচ্ছিলেন। গত তিন মাস ধরে তাদের ভাতা বন্ধ রয়েছে। বিষয়টি জানতে তারা অফিসের হিসাব সহকারী বাছেদ শেখের সাথে যোগাযোগ করলে তাদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা করে দাবি করা হয়। টাকা দিলে পূণরায় তাদের ভাতা চালু হবে বলে জানায় বাছেদ।
এ বিষয়ে আব্দুল বাছেদ শেখ বলেন, এটি ভুল বুঝাবুঝি ছিল। বিষয়টি মিমাংসা করে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা বলেন, টাকা নেওয়ার বিষয়টি আমার কানে এসেছে। অনেক সময় একাউন্টকারীর ভুল তথ্য দেওয়ার কারণে ভাতা পেতে সমস্যা হয়। হয়তো সেসব ঠিক করার জন্য কিছুটা খরচ চেয়েছিল। তবে এসব বিষয়ে টাকা নেওয়ার বিধান নেই।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন জানান, ঘুষ নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা