পলাশে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলায় ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে পলাশ থানায় ভুক্তভোগি ওই ছাত্রী মামলাটি দায়ের করে।
মামলার আসামীরা হলো, উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের কবির হোসেনের ছেলে শাহিন মিয়া, মোখলেছ মিয়ার ছেলে স্বপন ও শফিকুল ইসলামের মেয়ে মিতু আক্তার।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত শুক্রবার সকালে ইছাখালি গ্রামের বখাটে শাহিন মিয়া তার চাচাতো বোন মিতু আক্তারের মাধ্যমে ওই স্কুল ছাত্রীকে গ্রামের একটি বালুর মাঠে ডেকে নেয়। পরে চাচাতো বোন মিতু কৌশলে ওই ছাত্রীকে রেখে চলে গেলে শাহিন ও স্বপন মিয়া ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ছাত্রীটি চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় নির্যাতিত ওই স্কুল ছাত্রী বাদী হয়ে অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের আটকে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা