পলাশে ডাকাতের হামলায় নিহতের ঘটনায় আটক তিন
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলায় সংঘবদ্ধ ডাকাতদের হামলায় রেজাউল করিম বিজয় (২০) নামে এক যুবক নিহতের ঘটনায় তিন জনকে আটক করেছে পলাশ থানা পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী গ্রামের কাদির মিয়ার ছেলে সুজন (২০), ইসমাঈল মিয়ার ছেলে সোহরাব (২৩) ও খোকন মিয়ার ছেলে জুয়েল (২৩)।
আটককৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-আমিন হাওলাদার জানান, গত ৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে আটককৃতরাসহ ৮/৯ জন ডাকাত সেকান্দরদী গ্রামের একাধিক বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। একপর্যায়ে তারা ওই এলাকার বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতি করতে গেলে সেখানে তিন ডাকাত আটকা পড়ে। পরে ডাকাতরা নিজেদের বাঁচাতে বেলায়েত হোসেনের ছেলে বিজয়কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আটককৃতদের কে আদালতে প্রেরণ করলে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দেয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যার সাথে জড়িত বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা