পলাশে ৫৫ পিস বিয়ারসহ ১ জন গ্রেফতার
২৭ আগস্ট ২০১৯, ০৫:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে মাদক বিরোধী অভিযানে ৫৫ পিস বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এসময় মিয়া মোহাম্মদ তারেক (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিয়া মোহাম্মদ তারেক নরসিংদী সদর থানাধীন পশ্চিম দত্তপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
সোমবার (২৬ আগস্ট) রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর পাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে এসব বিয়ার উদ্ধার ও ওই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে থানার এএসআই শাকিল আকন্দ ও এএসআই জোবায়ের উপজেলার গজারিয়া ইউনিয়নে মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একটি অভিযান পরিচালনা করেন। এসময় ৫৫ পিস ব্ল্যাক বিয়ারসহ মিয়া মোহাম্মদ তারেককে গ্রেফতার করা হয়।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃত তারেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা