ঘোড়াশালে সেতুর ওপর অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, চলছে চাঁদাবাজিও
২৬ আগস্ট ২০১৯, ০৭:২৯ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজ উদ্দিন সেতুতে দীর্ঘদিন ধরে অবৈধ সিনএজি অটোরিকশা স্ট্যান্ড বসিয়ে চাঁদা আদায় করছে একটি প্রভাবশালী মহল। প্রতিদিন চাঁদা হিসেবে হাজারো টাকা এই স্ট্যান্ড থেকে আদায় করা হচ্ছে। দৈনিক ৫০ টাকা করে দুই শতাধিক সিএনজি থেকে এসব টাকা আদায় করা হচ্ছে। চাঁদার টাকা সংগ্রহের জন্য সেতুর ওপর একটি ঘরও নির্মাণ করেছে চাঁদাবাজরা।
ঘোড়াশালের এই সেতু দিয়ে ঢাকা-সিলেট রুটে বিভিন্ন যানবাহন চলাচল করছে। সেতুর ওপর অবৈধ স্ট্যান্ডের ফলে এই সড়ক দিয়ে অবৈধভাবে সিএনজি চলাচল করায় প্রায়ই ঘটছে ছোটবড় অনেক দুর্ঘটনা। গাজীপুরের টঙ্গী থেকে ছেড়ে আসা প্রতিটি সিএনজি এই সেতু অতিক্রম করলে স্ট্যান্ড চাঁদা বাবদ চালকদের গুনতে হয় ৫০ টাকা। চালকদের অভিযোগ টাকা না দিতে চাইলে অনেক সময় চাঁদা আদায়কারীদের কাছে মারধরের শিকার হতে হয়। অনেক সময় গাড়ীর চাবিও কেড়ে রেখে দেওয়া হয়।
সরেজমিনে ওই স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, লাঠি হাতে এক যুবক সেতুর ওপর দাঁড়িয়ে যাত্রীবাহী বিভিন্ন সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩০ থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করছে। জানতে চাইলে চাঁদা আদায়কারী ওই যুবক জানায়, সে এই স্ট্যান্ডের টাকা আদায় করছে। প্রতিদিন তিন ঘন্টা করে সে এখানে ডিউটি করে। বিনিময়ে ৫০০ থেকে এক হাজার টাকা পায়।
অবৈধ এ স্ট্যান্ড পরিচালনায় কে রয়েছে জানতে চাইলে ওই যুবক জানায়, আলী হোসেন নামে এক ব্যক্তি দীর্ঘদিন আগে এই সিএনজি স্ট্যান্ডটি বসায়।
এব্যাপারে আলী হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, যাত্রীদের সুযোগ-সুবিধার জন্য এখানে স্ট্যান্ড দেওয়া হয়েছে। সিএনজি চালকদের সিরিয়াল দেওয়ার জন্য কিছু চাঁদা সংগ্রহ করা হয়। চাঁদার টাকা কি করা হয় জানতে চাইলে তিনি জানান, এই টাকার কিছু অংশ বিভিন্ন মহলে খরচ করা হয়। যাতে কোন সমস্যায় না পড়তে হয়। আর বাকি টাকা স্ট্যান্ড বাবদ খরচ করা হয়।
ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক শরীফ জানান, সেতুর ওপর সিএনজি স্ট্যান্ডটি সম্পুর্ণ অবৈধ। স্ট্যান্ডটি উচ্ছেদ করার জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, পলাশে কোন অবৈধ স্ট্যান্ড থাকবে না। এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী