পলাশে পুলিশের মাদক বিরোধী অভিযানে বিয়ার উদ্ধার
২৬ আগস্ট ২০১৯, ০১:০৭ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ এএম
পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৪ পিস বিদেশি ব্ল্যাক বিয়ার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিয়ারগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিনের নির্দেশে থানার এসআই আল-আমিন হাওলাদার পলাশ থানাধীন এলাকার বাগপাড়া গ্রামে মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রুহুল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাদক ব্যবসায়ী রুহুল আমিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় রুহুল আমিনের ঘর তল্লাশি করে আলমারীর ভেতর থেকে ২৪ পিস ব্ল্যাক বিয়ার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, পলাশ থানাধীন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবেই শনিবার রাতে বাগপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে উদ্ধারকৃত ব্ল্যাক বিয়ারগুলো দিয়ে অভিযুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী রুহুল আমিনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, পলাতক রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একাধিক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী