পলাশে মসজিদের ইমামের বাসায় চুরি
২২ আগস্ট ২০১৯, ০৬:৫৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে এক মসজিদের ইমামের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ঘোড়াশাল সার কারখানার ২ নং জামে মসজিদের ইমাম মো. নুরুল হুদার বাসায় এই চুরির ঘটনা ঘটে। এতে চোর চক্র ওই ইমামের বাসা থেকে নগদ প্রায় ৬৫ হাজার টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
জানা যায়, বুধবার রাতে ইমাম মো. নুরুল হুদা পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়লে মধ্যরাতে চোর চক্র রুমের দরজা ভেঙে রুমে প্রবেশ করে। এসময় ঘরে থাকা আলমারীর লকার ভেঙে প্রায় ৬৫ হাজার টাকা, পাসপোর্ট ও তিনটি জাতীয় পরিচয়পত্রসহ রুমের বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পলাশ থানা পুলিশের এসআই (অপারেশন) গাজী মো. মোতাব্বির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, ভুক্তভোগি মসজিদের ইমাম নুরুল হুদাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা