পলাশে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩
০৩ আগস্ট ২০১৯, ১০:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ধারালো অস্ত্রেও আঘাতে আকরাম হোসেন (৩৫), কাশেম মিয়া (৩২) ও মনির হোসেন (৪০) নামে তিন জন গুরুত্বর জখম হয়েছে।
তাদের মধ্যে আকরাম হোসেনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার জিনারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. তারা মিয়া ও নরসিংদী জজ কোর্টের অ্যাডভোকেট জুটন দত্ত নামে দুই জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার তদন্ত (ওসি) গোলাম মোস্তফা।
তিনি জানান, জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে আকরাম ও তারা মিয়ার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আকরাম হোসেন, কাশেম মিয়া ও তারা মিয়ার ভাই মনির হোসেন গুরুত্বর জখম হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তারা মিয়া ও জুটন দত্তকে আটক করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেনের অবস্থা আশঙ্কা জনক দেখে তাকে ঢাকা প্রেরণ করে।
তদন্ত (ওসি) গোলাম মোস্তফা আরও জানান, প্রাথমিকভাবে খবর নিয়ে জানতে পারি, জিনারদী ইউনিয়নের কুড়াইতলী বাজারের পাশে একটি পুকুর লিজ নিয়ে সেখানে আকরাম হোসেন, জুটন দত্ত, কাশেম মিয়া ও তারা মিয়া মাছ চাষ করতো। কিন্তু তারা মিয়া ও জুটন দত্ত মিলে আকরাম ও কাশেমকে না জানিয়ে পুকুর থেকে মাছ ধরে বিক্রি করে দেয়। যা নিয়ে শনিবার দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা