ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৭ ইউনিটের মধ্যে ৫টিতেই উৎপাদন বন্ধ
০২ আগস্ট ২০১৯, ০৯:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিপর্যয় দেখা দিয়েছে। বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার (২ আগস্ট) পর্যন্ত ৭টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্যায়ক্রমে ত্রুটি সেরে ইউনিটগুলোতে পুণরায় উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মীর রুহুল কুদ্দুস।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ৩১ জুলাই ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটির বয়লার ও টারবাইনের সমস্যার কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিটটিও এক সপ্তাহ ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ১৫ জুলাই বয়লার ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অপর ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিটটির উৎপাদনও বন্ধ রয়েছে। ৩৬৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ৭নং ইউনিটটির গত ১ মাস ধরে গ্যাস বোষ্টারের কারণে উৎপাদনও বন্ধ রয়েছে।
অপরদিকে ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৬নং ইউনিটটিতে অগ্নিকাণ্ডের কারণে গত কয়েক বছর ধরে উৎপাদন বন্ধ রয়েছে। কবে নাগাদ ইউনিটগুলো চালু হবে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।
এদিকে আজ শুক্রবার সচল ৩নং ইউনিটে ২৪০ ও ৪নং ইউনিটে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে।
যোগাযোগ করা হলে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মীর রুহুল কুদ্দুস মুঠোফোনে বলেন, যান্ত্রিক ত্রুটি সেরে শনিবার (৩ আগস্ট) থেকে ১ নং ইউনিটটি উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকিগুলোরও পর্যায়ক্রমে ত্রুটি সেরে উৎপাদনে যাবে বলে আশা করেন তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা