পলাশে খাবার খেয়ে একই পরিবারের ৭ জন অচেতন
০২ আগস্ট ২০১৯, ০৭:১৪ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে রাতের খাবার খেয়ে একই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। ঘরের জানালা দিয়ে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে চুরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তরচর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উত্তরচর পাড়া গ্রামের আজমীর হোসেনের মা আমেনা বেগম জানান, রাত ১১টায় খাবার খেয়ে আমার ছেলে আজমীর, নাতি আখিল হোসেন ও তার স্ত্রী বৃষ্টি এবং তাদের তিন মেয়েসহ সাত জন ঘুমিয়ে পড়ে। রাত ৩ টার দিকে বাড়ির জানালার গ্রিল কাটার শব্দ পেয়ে তাদের ডাকতে গিয়ে দেখি, সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমি কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। রাতে রান্নাঘরের জানালা দিয়ে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে চুরির জন্য এ চেষ্টা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালের কর্তব্যরত ডা. আসাদুজ্জামান জানান, খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মেশানো ছিল। এ কারণে খাবার খাওয়ার পর সবাই অজ্ঞান হয়ে পড়েন। এতে ভয়ের কোনো কারণ নেই সবাই সুস্থ আছেন।
এ বিষয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের এসআই এ.বি সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বাড়িতে চুরি করার উদ্দেশ্যে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মেশানো হয়ে থাকতে পারে। ঘটনাটির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী