নরসিংদী নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় দলের প্রথম অধিনায়ক শামীম কবির
০২ আগস্ট ২০১৯, ১০:১০ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম
অন্তিম শয়ানে শায়িত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির। গতকাল বৃহস্পতিবার বাদ আছর নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজার ঈদগাহ মাঠে জানাযা শেষে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শামীম কবিরের মরদেহ ঘোড়াশাল ঈদগাহ মাঠে আনা হলে সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। জানাযার নামাজের আগে মরহুমের বড় ছেলে বাবা শামীম কবিরের আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান।
তিনি দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে রাজধানীর ইডেন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর । মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
১৯৪৫ সালে নরসিংদীর পলাশের ঘোড়াশালের এক জমিদার মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৭ সালের জানুয়ারীতে এমসিসির বিপক্ষে তিন দিনের যে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু বাংলাদেশের, সেই দলে অধিনায়ক ছিলেন শামীম কবির। ১৯৮২ ও ১৯৮৬ আইসিসি ট্রফিতে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন শামীম কবির।বিসিবি কাউন্সিলর ও বোর্ডের বিভিন্ন ষ্ঠ্যান্ডিং কমিটিতেও দায়িত্ব পালন করেছেন শামীম কবির। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন। জানাযায় মরহুমের ভাতিজা দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাবের-উল হাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন অংশ নেয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী